ওপেনিং ক্যাশ আপডেট

হিসাব শুরুর সময় ব্যবসায় যে ক্যাশ টাকা থাকে তা ক্যাশ লেজারে ওপেনিং দিয়ে শুরু করবেন । পরের থেকে ক্যাশ অটো কমবে বাড়বে এবং ক্যাশ হিসাব সবসময় ক্যাশ টাকা এবং সফটওয়্যার ক্যাশ মিল থাকবে

ক্যাশ আপডেট পদ্ধতি

ওপেনিং ক্যাশ টাকা দুইভাবে যোগ করতে পারবেন 

  1. ক্যাশ লেজার ইডিট/ আপডেট করে
  2. জার্নাল এন্ট্রি করে

ক্যাশ লেজার ইডিট / আপডেট

  • লেজার মেনু থেকে সকল লেজারে ক্লিক করুন
  • উপরে থাকা কলম আইকন এ ক্লিক করুন
  • এবার ক্যাশ লেজারের পাশে থাক কলম আইকন ক্লিক করুন

ওপেনিং এ বর্তমান ক্যাশ টাকা পরিমান লিখুন আপডেট দিন

জার্নাল ভাউচার এন্ট্রি করে ওপেনিং ক্যাশ আপডেট পদ্ধতি

  • ভাউচার মেনু থেকে জার্নাল এ ক্লিক করুন
  • ডেবিট ঘরে ক্যাশ লেজার নির্বাচন করুন
  • টাকার পরিমান লিখুন
  • নোট এ ওপেনিং ক্যাশ আপডেট নোট লিখুন
  • আপডেট দিন

একইভাবে যে কোন লেজারের ওপেনিং ব্যালেন্স কম বেশি ও সমন্বয় করতে পারবেন

ক্যাশ সমন্বয় এন্ট্রি

অনেক সময় ক্যাশ কমবেশি সমন্বয় করতে হয় । সেক্ষেত্রে উপরের জার্নাল এন্ট্রির মতই এন্ট্রি করে ক্যাশ কম-বেশি করতে হয় । ক্যাশ বেশি করতে চাইলে ডেবিট এন্ট্রি । ক্যাশ কম করতে চাইলে ক্রেডিট এন্ট্রি করুন

Leave a Reply